সংখ্যা রেখা কী, সংখ্যা রেখার বৈশিষ্ট্য ওগণিতে সংখ্যা রেখার প্রয়োগোপযোগীতা।
সংখ্যা রেখা কী, সংখ্যা রেখার বৈশিষ্ট্য ওগণিতে সংখ্যা রেখার প্রয়োগোপযোগীতা।
আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা কর্মজীবনে আয়-ব্যয়, লাভ -ক্ষতি, উপর- নিচ, বাম-ডান, উত্তর- দক্ষিণ, সোজা -বাঁকা এইরূপ বিপরীত যুগল- শব্দ প্রায়শঃই ব্যবহার করে থাকি। লক্ষণীয়, প্রতিটি বিপরীত যুগল -শব্দ পরিমাপের জন্য সাংখ্যিক মানের উপর নির্ভরশীল।
যেমন বাম-ডান বুঝাতে একটি বস্তু অপর একটি বস্তু থেকে কত একক বামে বা কত একক ডানে তা বুঝায়,- যা’ অবশ্যই সাংখ্যিক মানের উপর নির্ভর করে। লাভ-লোকসান বোঝাতেও নিশ্চয়ই কত টাকা লাভ বা কত টাকা লোকসান এইরকম একটা বিষয় স্পষ্ট করে ইহাও অবশ্যই সংখ্যা নির্ভর। আয়-ব্যয়ের ক্ষেত্রে ও একই কথা প্রযোজ্য। তো এরকম প্রায় প্রতিটি বিপরীত যুগল শব্দ পরিমাপিত হওয়ার জন্য বা বাস্তব উপলব্দিযোগ্য করার জন্য আমরা একটি রেখায় সকল বাস্তব সংখ্যাকে উপস্থাপন করে থাকি,- যেই বাস্তব সংখ্যাগুলো ঐ প্রতিটি বিপরীত যুগল শব্দের প্রতিনিধিত্বকারী সংখ্যা নির্দেশ করে।
যেমন যদি বলা হয়, একজন লোক তার বাসা থেকে স্কুলের গন্তব্য পথে ছয় একক দূরে গিয়ে একটি বিশেষ কারণে পূর্বস্থানে এসে চার মিটার দক্ষিনে যেয়ে হাসপাতাল অবস্থান করছে, তখন তার অবস্থানকে সুস্পষ্ট করার জন্য আমরা তার স্কুল পথ বরাবর একটি রেখা কল্পনা করি এবং ঐ রেখার সুবিধা জনক অংশে বা স্থানে শুন্য সূচিত বা চিহ্নিত করে শূন্যের ডান দিকে প্রতি একক সমান দূরত্বের ছয়টি দাগ বা ছয় ধাপ নেই দেই । যেহেতু সে ঐ পথ বরাবর পূর্বাস্থানে এসে পূর্বাস্থান থেকে আবার 4 একক উত্তরে অবস্থান নিয়েছে, সুতরাং শূণ্যের বামদিকে আবার প্রতি সমান একক দূরত্বে 4টি দাগ বা 4 ধাপ নিয়ে তার শেষ অবস্থান চিহ্নিত করি।
এই বিষয়টির চিত্ররূপ নিম্ন উপায়ে বর্ণনা করা যেতে পারে ।
পাঠের পরবর্তী অংশের জন্য নিম্নের ভিডিও লিংকে Click করুন Please
click on the video link below for this episode


কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন