বীজগণিতের সদৃশ ও অসদৃশ পদ .
বীজগণিতের সদৃশ ও অসদৃশ পদ
আমরা যদি বলি, 5 টি কলম ও 13 টি খাতা একত্রে যোগ করলে কয়টি খাতা হয় অথবা কয়টি কলম হয়, - তা কি যথার্থ?
অথবা যদি বলা হয় 5কেজি চাল 3 কেজি ডাল এর চেয়ে কত কেজি বেশী -তাও কি যথার্থ? -নিশ্চয়ই নয়?
তাহলে সমস্যাটি কোথায়?
সমস্যাটি থেকে নিশ্চয়ই স্পষ্ট, যাদেরকে যোগ করতে বলা হয়ছে তারা, অথবা একটি বস্তু থেকে অপর আর একটি বস্তু কত বড় বা কত ছোট নির্ধারণ করতে রাশিগুলো বা বস্তুগুলো সদৃশ বা এক জাতীয় হওয়া বাঞ্ছনীয়।
তাহলে প্রথমেই জেনে নেয়া যাক্, সদৃশ ও অসদৃশ শব্দের অর্থ কি?
সদৃশ শব্দের অর্থ - একই রকম এবং অসদৃশ শব্দের অর্থ - একই রকম নয়।
যেমনঃ
৩টি সাদা বিড়াল ও ৫টি সাদা বিড়াল সদৃশ
কিন্তু ৩টি সাদা বিড়াল ও ৪টি কালো বিড়াল অসদৃশ
এটা তো হলো পাটিগণিতীয় দৃষ্টিকোণ থেকে সদৃশ ও অসদৃশ পদ চিনা।
এবারে আমরা বীজগণিতের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ বীজগণিতীয় উপায়ে সদৃশ ও অসদৃশ বস্তু বা রাশি চিনবো।
আমরা বীজগণিতের ১ম পাঠে নানা উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করেছি সবকিছুকে সর্বায়ন করার জন্য বীজগণিতে অংক বা সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়।
যেমন উপরিউক্ত উদাহরণে আমরা সাদা বিড়াল ,কালো বিড়াল ইত্যাদি বস্তুর উদাহরণ টেনে সদৃশ ও অসদৃশ বস্তু চিনার চেষ্টা করেছি। এখন আমরা বীজগণিতীয় উপায়ে বা বীজগণিতের দৃষ্টিকোণ থেকে অংক প্রতীকের সাথে অক্ষর প্রতীক ব্যবহার করে কিভাবে উপরোক্ত বস্তু সহ সকল বস্তুকে সর্বায়ন করে সদৃশ ও অসদৃশ বস্তু বা পদ চেনা যায়- তার ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করবো।
যেমন 3 ও 5 এই দুইটি অংক প্রতীকের সাথে দুইটি অক্ষর প্রতীক যথাক্রমে a ও b বিবেচনা করে দুইটি বীজগণিতীয় রাশি যথাক্রমে 3a এবং 5b সৃষ্টি করা হলো।
(যারা বীজগণিতীয় রাশি কি এবং কিভাবে বীজগণিতীয় রাশি সৃষ্টি হয় ও বীজগণিতীয় রাশির পদ কী -তা বুঝ না তারা আমার “সহজ উপায়ে বীজগণিত শিখার” দ্বিতীয় ও ৩য় পর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো)
এখন a কে যদি সাদা বিড়াল ও b কে যদি কালো বিড়াল কল্পনা করি,
পাঠের পরবর্তী অংশের জন্য নিম্নের ভিডিও লিংকে Click করুন Please
https://drive.google.com/file/d/1CIXGF833P-CXxUmhk5y2o6P0qbUvgrpu/view?usp=sharinghttps://drive.google.com/file/d/1CIXGF833P-CXxUmhk5y2o6P0qbUvgrpu/view?usp=sharing
পাঠটি আরো অধিক উপলব্দিযোগ্য হওয়ার জন্য Main Menueএর Tutorial(Vidoes)অংশে ক্লিক করেভিডিওটি দেখুন please


কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন