প্রতীক,চলক ওধ্রুবকের ধারণার মাধ্যমে বীজগণিতীয় রাশিকে সংজ্ঞায়িত করে বীজগণিতীয় রাশির পদ ও সহগ চিহ্নিত করণঃ
প্রতীক,চলক ওধ্রুবকের ধারণার মাধ্যমে বীজগণিতীয় রাশিকে সংজ্ঞায়িত করে বীজগণিতীয় রাশির পদ ও সহগ চিহ্নিত করণঃ
বীজগণিতের প্রথম পাঠে আমরা দেখিয়েছিলাম,পাটিগণিতে জোড় বা বিজোড় সংখ্যাগুলো লিখে শেষ করা যায় না।আমরা আরো দেখিয়েছিলাম, বিশেষ কোনো অক্ষরপ্রতীক ব্যবহার করে জোড় বা বিজোড় সংখ্যার একটি গাণিতিক রূপ বা Form দ্বারা জোড় বা বিজোড় সংখ্যাগুলোকে সর্বায়ন করা যায় অর্থাৎ লিখে শেষ করা যায়। অর্থাৎ যে কোনো গাণিতিক সমস্যা অথবা জীবনভিত্তিক অন্য যে কোনো সমস্যাকে(যেগুলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করা সম্ভব)সর্বায়ন করার জন্য অক্ষর প্রতীকের ব্যবহার বীজগণিতের একটি অনন্য বৈশিষ্ট্য। আমরা বলতে পারি, বীজগণিত যেহেতু পাটিগণিতের সর্বায়নকৃত রূপ, সুতরাংঅংক বা সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকের ব্যবহার বীজগণিতের একটি অপরিহার্য বিষয়।
পাটীগণিতের অংক বা সংখ্যা প্রতীক 0,1,2,3,4,............10,11,12, 45 ,765 …..ইত্যাদি এর সহিত আমরা পরিচিত। এখনে লক্ষ্যনীয়, প্রতিটি অংক বা সংখ্যা প্রতীক বিশেষ কোনো বস্তুর সংখ্যা বা মূল্যমানকে সুনির্দিষ্ট করে।যেমন 3 দ্বারা তিনটি কলম ও বা অন্য যে কোনো তিনসংখ্যক বস্তুকেই সুনির্দিষ্ট করা যায়। কখনোই বলা যাবে না, 3দ্বারা পাঁচটি কলা কিংবা ছয়টি বইকে বোঝানো হয়েছে। এখানে 3 এর প্রায়োগিক বিষয়ের ক্ষেত্রে বস্তুর পরিবর্তন হলেও বস্তুর সাংখ্যিক মানের কোন পরিবর্তন হয়নি। অর্থাৎ এখানে 3 অপরিবর্তীয় বা ধ্রুব।
কিন্তু যদি এই 3 এর সাথে কোনো অক্ষর প্রতীক x সংযুক্ত করে 3x সৃষ্টি করা হয় এবং সেক্ষেত্রে যদি
x=1,2,3,4……….ইত্যাদি হয় অর্থাৎ x পরিবর্তিত হয় তখন এই 3x প্রতীকটি আর তিন এর মধ্যে সীমাবদ্ধ না থেকে বরং x এর পরিবর্তনের সাথে -সাথে 3x ও পরিবর্তিত হতে থাকে।
যেমন x=1 টি বই কল্পনা করলে 3x দ্বারা তিনটি বইকে বুঝানো যায়।
x=2 টি বই কল্পনা করলে 3x দ্বারা ছয়টি বইকে বুঝানো যায়।
x=3 টি বই কল্পনা করলে 3x দ্বারা নয়টি বইকে বুঝানো যায়। ইত্যাদি।
এখানে 3 ও 3x এর মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
প্রথমতো 3 ধ্রুব( উপরোক্ত আলোচনা থেকে ইহা সুস্পষ্ট।) কিন্তু 3x ধ্রুব নয় অর্থাৎ পরিবর্তনশীল।কারণ হিসেবে বলা যায় 3 এর সহিত অক্ষর প্রতীক x এর সংযুক্তি।
অক্ষর প্রতীক x যেহেতু নির্দিষ্ট কোনো সংখ্যাকে নির্দেশ করে না অর্থাৎ x অক্ষর প্রতীকটির সাংখ্যিক মান বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকম হয় অর্থাৎ x ধ্রুব নয়- ইহা পরিবর্তনশীল, সেহেতু একটি বিশেষ পরীক্ষণে বা প্রেক্ষাপটে বা কাঠা


কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন