অনলাইন আর্নিংএর মাধ্যমে বেকার সমস্যার সমাধানঃ
অনলাইন আর্নিংএর মাধ্যমে বেকার সমস্যার সমাধানঃ
একটা সময় ছিল, যখন আমাদের দেশের তরুণরা-তরুণীরা চাকরীর বাজারের ভয়াবহ পরিস্থিতি ও বেকারত্ব দেখে লেখা-পড়া ছেড়ে অনেকটা হতাশ হয়েই জীবন ও জীবিকার জন্য বিদেশে পাড়ি জমাত অর্থ উপার্জনের উদ্দেশ্যে।পরিস্থিতির এখন খুব যে উন্নতি হয়েছে -এমনটা বলা যায় না। তবেএটা সত্য, বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে জীবন ও জীবিকার জন্য প্রতিনিয়ত উন্মুক্ত হচ্ছে,আবিষ্কৃত হচ্ছে, বৈচিত্রপূর্ণ বিভিন্ন পেশা।ফলে বদলে যাচ্ছে পেশার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ও জীবনধারা।
আমি আজকেরএই আলোচনায় দেশের লক্ষ-লক্ষ শিক্ষিত, অর্ধ শিক্ষিত বেকার তরুণ- তরুণীদের হতাশায় নিমজ্জিত জীবনে আশার আলো সঞ্চার করতে চাই। জীবন ও জীবিকার জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচিত করতে চাই। তথ্য-প্রযুক্তির ক্রম সম্প্রসারিত বিশ্ব পরিস্থিতি এবং চতুর্থ শিল্প বিপ্লব ও A.I(Artificial Inteligence) প্রযুক্তি যখন আমাদের এতোদিনের বিদ্যমান বিশ্বাসের ভিত্তিমূলকে নেড়ে দিয়ে নতুন এক বিশ্ব-সভ্যতা গড়ার দিকে অগ্রসরমান,তখন সনাতন ও প্রচলিত কিছু পেশার দ্বারা জীবনও জীবিকা নির্বাহ কোনোমতেই সম্ভব নয়। সম্ভব নয়, ঐ বিশ্বসভ্যতার জন্য বিশ্বমানের নাগরিক হয়ে উঠাও। তাই জীবনও জীবিকার জন্য প্রতিনিয়ত নিত্য-নতুন যে সমস্ত পেশার উদ্ভব হচ্ছে সে সমস্ত পেশার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে সেই পেশায় দক্ষ হয়ে উঠতে পারলেই বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করা সম্ভব-বলে আমি মনে করি।
আমি আশা করবো,আমাদের দেশের শিক্ষিত তরুণ- তরুণীরা চাকরির সীমাবদ্ধ বাজারের তথাকথিত কতিপয় পেশার ধারণা হতে বেরিয়ে এসে জীবন ও জীবিকার জন্য নব-বৈচিত্রপূর্ণ এসব পেশার প্রতি ইতিবাচক মানসিকতা পোষণ করবেন।ফলে আমার বিশ্বাস, বেকারত্বের অভিশাপ হতে মুক্ত হয়ে তারা স্ব-কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।
পাঠের পরবর্তী অংশের জন্য নিম্নের ভিডিও লিংকে Click করুন Please

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন