Social Bar

জ্যামিতি কী এবং কেনো জ্যামিতি পড়তে হয় ,জানতে হয়,জ্যামিতি শিখে কী লাভ?

  জ্যামিতি কী এবং কেনো জ্যামিতি পড়তে হয় ,জানতে হয়। 


জ্যা অর্থ ভূমি, আর মিতি অর্থ পরিমাপ  অর্থাৎ শাব্দিক অর্থে  জ্যামিতি বলতে ভূমি পরিমাপকে বুঝায়। । কিন্তু  শুধু এই শাব্দিক অর্থ  দ্বারা জ্যামিতির প্রকৃত বৈশিষ্ট্য  বুঝা ও বাস্তব কর্মময় জীবনে জ্যামিতিকে প্রয়োগ  করা সম্ভব নয়,  শাব্দিক অর্থ  দ্বারা জ্যামিতি শুধু পড়া যাবে,কিন্তু  জ্যামিতিকে feel করা যাবে না।কিন্তু জ্যামিতি আমাদের শুধু পড়লেই চলবে না, বাস্তব -জীবনে  জ্যামিতি কীভাবে প্রয়োগ হয়, সেই কৌশলটি আমাদের জানতে হবে । তাই  জ্যামিতিকে আমরা দেখতে চাই ,feel  করতে চাই,আমাদের প্রাত্যহিক জীবনের নানাবিধ অভিজ্ঞতা  দিয়ে।


প্রাত্যহিক জীবনে আমরা নানা আকার -আকৃতিরও ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন বস্তু ও স্থানের সাথে পরিচিত।কত অসংখ্য আকার ,আকৃতির  বস্তু সামগ্রী আমাদের চারপাশে ছড়িয়ে-  ছিটিয়ে আছেএবং দৈনন্দিন জীবনেএদের বিভিন্নরূপ ব্যবহার আমরা প্রত্যক্ষ করি অথবা আমরা   নিজেরাই নানাভাবে এদেরকে আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ সমস্যা সমাধানের জন্য ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, কীভাবে ,কি প্রক্রিয়ায় এদেরকে প্রস্তুত করা হয়। এদের বৈশিষ্ট্য উপলব্ধি ব্যতীত এদের প্রস্তুত কৌশল ,এদের ব্যবহার বিধি কি জানা আদৌ সম্ভব কি ?






হ্যাঁ, আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি, যা গণিতের একটি  বিশেষ শাখায়  অধীত হয়, সেই শাখাটির নাম  হচ্ছে জ্যামিতি।


 উপরে  আলোচনার প্রেক্ষিতে জ্যামিতির একটি নিশ্চয়ই  সংজ্ঞা দেয়া যায়। 


 তা হচ্ছে,গণিতের যে শাখায় বস্তু ও স্থানসমূহের  আকার -আকৃতিগত    পার্থক্য ওবৈশিষ্ট্য, এবং এদের নানারূপ চিত্র ও নকশার মধ্যকার  পারস্পরিক সম্পর্কগুলো অনুধাবন-পূর্বক এদের প্রস্তুত -প্রক্রিয়া ও ব্যবহার- বিধি সম্পর্কে  জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে বাস্তব কর্মময় জীবনে প্রয়োগ করা যায়,সেই শাখাকেই  জ্যামিতি বলে



Please click on the link belowfor the next part of the lesson.

https://drive.google.com/file/d/18kO6bQYR2RNGg2WMrJGbpAiIUghacPaV/view?usp=sharing

https://drive.google.com/file/d/18kO6bQYR2RNGg2WMrJGbpAiIUghacPaV/view?usp=sharing




কোন মন্তব্য নেই

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.